October 27, 2026
Sevoke Road, Siliguri
জীবনধারা

Health : পুলিশ কর্মীদের জন্য স্বাস্থ্য পরীক্ষা শিবির

শিলিগুড়ি , ২৭ অক্টোবর : পুলিশকর্মীদের সুস্বাস্থ্য ও শারীরিক ক্ষমতা বজায় রাখার লক্ষ্যে শিলিগুড়ি জিআরপির উদ্যোগে আয়োজন করা হল স্বাস্থ্য পরীক্ষা শিবির | মঙ্গলবার মহাত্মা গান্ধী চকে অবস্থিত শিলিগুড়ি জিআরপি হেডকোয়ার্টারে এই শিবিরের আয়োজন করা হয় ।

শিবিরে জিআরপির মহিলা ও পুরুষ পুলিশকর্মীদের পাশাপাশি আধিকারিকদেরও স্বাস্থ্য পরীক্ষা করা হয় । এদিনের শিবিরে উপস্থিত ছিলেন শিলিগুড়ির এসআরপি ইনচার্জ বিশপ সরকার ,রেলের একাধিক ডিএসপি ,পুলিশ লাইন হেডকোয়ার্টারের আরআই সহ অন্যান্য আধিকারিকরা ।

পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষার জন্য উপস্থিত ছিলেন মহিলা ও পুরুষ চিকিৎসকরা । শিবিরে পুলিশকর্মী ও আধিকারিকদের ব্লাড প্রেসার , ব্লাড সুগার সহ বিভিন্ন শারীরিক পরীক্ষা করা হয় ।

এদিন শিলিগুড়ি জিআরপি হেডকোয়ার্টারের পক্ষ থেকে এসআরপি বিশপ সরকার সহ উপস্থিত চিকিৎসকদের ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানানো হয় । পুলিশকর্মীদের শারীরিক সুস্থতা ও কর্মক্ষমতা বজায় রাখার কথা মাথায় রেখে জিআরপির পক্ষ থেকে প্রতি বছরই এই ধরনের স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *