September 10, 2026
Sevoke Road, Siliguri
রাজনীতি

Siliguri : অচল মহকুমা পরিষদের পরিষেবা , প্রতিবাদ কৃষক সভার

শিলিগুড়ি , ১০ সেপ্টেম্বর : একাধিক জনস্বার্থের দাবি নিয়ে শিলিগুড়ি মহকুমা পরিষদের সিইও-র কাছে স্মারকলিপি দিল সারা ভারত কৃষক সভা । সভাধিপতির পদত্যাগের পর দীর্ঘদিন ধরে মহকুমা পরিষদ কার্যত অচল হয়ে রয়েছে | এই অভিযোগ তুলে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন কৃষক সভার প্রতিনিধিরা।

একাধিক দাবির মধ্যে মোট ১০ টি প্রশ্নকে সামনে রেখে আগামী ১০ দিনের মধ্যে জবাব দেওয়ার দাবি জানানো হয় । সাধারণ সভা কোন আইনের ভিত্তিতে ডাকা হচ্ছে , সভাধিপতির পদত্যাগের পর পরিষদের কার্যক্রম কীভাবে চলছে তা স্পষ্ট করার দাবি ওঠে ।


পাশাপাশি ভাঙাচোরা রাস্তা ও নিকাশি ব্যবস্থা , ডেঙ্গু মোকাবিলায় পরিকল্পনার অভাব , প্রধানমন্ত্রী আবাস যোজনার সার্ভে না হওয়া এবং ১০০ দিনের কাজ শুরু না হওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন কৃষক সভার সদস্যরা ।

গ্রামীণ এলাকার পশুহাট বন্ধ থাকায় কৃষকদের সমস্যার কথাও তুলে ধরা হয় । অন্নপূর্ণা যোজনা , রেশন , আবাস ও কর্মসংস্থান থেকে বাদ পড়া যোগ্য নাগরিকদের পুনরায় অন্তর্ভুক্ত করার দাবিও জানান তারা । দ্রুত সমস্যার সমাধানের দাবি জানায় উপস্থিত নেতারা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *