September 5, 2026
Sevoke Road, Siliguri
ঘটনা

Siliguri : অবৈধ নির্মাণের বিরুদ্ধে পদক্ষেপ

শিলিগুড়ি , ৫ সেপ্টেম্বর : অবৈধ নির্মাণের বিরুদ্ধে পদক্ষেপ শিলিগুড়ি পুরনিগমের । শহরের ২৬ নম্বর ওয়ার্ডে একটি অবৈধ নির্মাণ ভেঙে দেওয়া হল আজ পুরনিগমের পক্ষ থেকে।
পুরনিগমের আধিকারিক ও কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নির্মাণকাজ খতিয়ে দেখেন ।

এরপর নিয়মবহির্ভূত অংশ ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয় । পুরনিগমের এই অভিযানে এলাকায় চাঞ্চল্য ছড়ায় ।

পুরনিগম সূত্রে জানা গিয়েছে , শহরে অনুমোদন ছাড়া বা পুরনিগমের নির্ধারিত নিয়ম না মেনে নির্মাণ করা হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে । অবৈধ নির্মাণের বিরুদ্ধে আগামী দিনেও অভিযান জারি থাকবে বলে পুরনিগমের তরফে জানানো হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *