শিলিগুড়ি , ৪ সেপ্টেম্বর : ফারাক্কায় ভূমিধসের কারণে ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি | তাই যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে এবং গণপরিবহণ পরিষেবা স্বাভাবিক রাখতে আজ সন্ধ্যা ৭টা থেকে শিলিগুড়ির তেনজিং নোরগে বাস টার্মিনাস থেকে অতিরিক্ত বাস পরিষেবা চালু করা হচ্ছে ।
এ বিষয়ে পরিবহণ মন্ত্রী অর্জুন সিং এর সঙ্গে বিস্তারিত আলোচনা পর আরও অতিরিক্ত বাস পরিষেবা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে । পর্যটন মন্ত্রী বিশেষ করে এ ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেন |
ভূমিধসের কারণে ট্রেন যাত্রীদের যাতায়াতে যে অসুবিধার সৃষ্টি হয়েছে , তা লাঘব করতে তাৎক্ষণিক এই ব্যবস্থা গ্রহণ করা হয় |
এই পরিষেবার সূচনায় ডঃ শঙ্কর ঘোষ আজ সন্ধ্যা ৭টায় তেনজিং নোরগে বাস টার্মিনাসে উপস্থিত থেকে এর সূচনা করবেন |

