August 22, 2026
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Tourism : HHTDN এর উদ্যোগে শিলিগুড়িতে অনুষ্ঠিত হল চতুর্থ দ্বিবার্ষিক সাধারণ সভা

শিলিগুড়ি , ২২ অগাষ্ট : শিলিগুড়ি হিমালয়ান হসপিটালিটি ও ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল আজ |
হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্ক (HHTDN)-এর উদ্যোগে শিলিগুড়িতে অনুষ্ঠিত হলো চতুর্থ দ্বিবার্ষিক সাধারণ সভা (Bi-Annual General Meeting)।

উল্লেখ্য, HHTDN হল সিকিম ও পশ্চিমবঙ্গের পর্যটন ও আতিথেয়তা শিল্পের সঙ্গে যুক্ত বিভিন্ন স্টেকহোল্ডারদের একটি শীর্ষ সংগঠন। এই গুরুত্বপূর্ণ সভায় পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত বিভিন্ন ক্ষেত্রের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন । এছাড়াও উপস্থিত ছিলেন হসপিটালিটি ইন্ডাস্ট্রির সদস্য , ট্যুরিস্ট ট্রান্সপোর্ট অপারেটর , গ্রামীণ পর্যটন কর্মী , ট্যুর গাইড , ট্রাভেল এজেন্ট সহ অন্যান্য বিশিষ্টরা।

আয়োজক সংস্থার তরফে জানানো হয়েছে , এই সভার মাধ্যমে সংগঠনের গণতান্ত্রিক কাঠামোর অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি পর্যটন শিল্পের উন্নয়ন এবং বিভিন্ন দিক নিয়ে মতবিনিময়ও হয় । একটি নতুন কমিটি গঠন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *