August 20, 2026
Sevoke Road, Siliguri
ঘটনা

Fire : সাধারণের নিরাপত্তায় অনিয়ম আর নয় হুঁশিয়ারি শংকরের

শিলিগুড়ি , ২০ অগাষ্ট : শহরের বিভিন্ন হোটেল , রেস্তোরাঁ , শপিং মল সহ বাণিজ্যিক প্রতিষ্ঠানে অগ্নিনির্বাপণ ব্যবস্থা , বিল্ডিং প্ল্যান এবং অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র সঠিক রয়েছে কি না, তা খতিয়ে দেখতে শীঘ্রই যৌথ পরিদর্শন কমিটি তৈরি হতে চলেছে বলে জানালেন মন্ত্রী শংকর ঘোষ । পুরসভা , দমকল , বিদ্যুৎ দফতর এবং PWD-কে নিয়ে এই কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন তিনি ।


বৃহস্পতিবার শহরের বেশ কয়েকটি হোটেল পরিদর্শন করেন পর্যটন মন্ত্রী । পরিদর্শনের সময় হোটেলগুলিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা , ভবনের অনুমোদিত নকশা এবং অন্যান্য প্রয়োজনীয় পরিকাঠামো ও নথিপত্র সম্পর্কে খোঁজখবর নেন ।


পরিদর্শন শেষে হোটেল ব্যবসায়ীদের কড়া বার্তা দেন শঙ্কর ঘোষ। তিনি স্পষ্ট জানান অনিয়ম যা হওয়ার হয়েছে আগের সরকারের সময়ে , এখন আর বরদাস্ত করা হবে না | ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সকলকেই নির্ধারিত নিয়ম ও নিরাপত্তাবিধি মেনে চলতে হবে | নিয়মের ক্ষেত্রে কোনওরকম আপস করা হবে না।


মন্ত্রী জানান , শীঘ্রই গঠিত যৌথ কমিটি শহরের বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ, শপিং মল-সহ বাণিজ্যিক প্রতিষ্ঠান পরিদর্শন করবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলির অগ্নিনিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে বিল্ডিং প্ল্যান এবং অন্যান্য প্রয়োজনীয় অনুমোদন ও নথিপত্র খতিয়ে দেখা হবে।
নিয়ম না মেনে কোনও প্রতিষ্ঠান চলতে থাকলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *