August 1, 2026
Sevoke Road, Siliguri
খেলা জীবনধারা

Football : ইস্টবেঙ্গল দিবস উদযাপন

শিলিগুড়ি , ১ অগাষ্ট : পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষের উপস্থিতিতে পতাকা উত্তোলন , কেক কাটিংয়ের মাধ্যমে আজ শিলিগুড়িতে পালিত হল ইস্টবেঙ্গল দিবস । এই অনুষ্ঠানের মধ্য থেকে শংকর ঘোষ বলেন শিলিগুড়ির ঐতিহ্যবাহী কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের জরাজীর্ণ অবস্থান থেকে তাকে নতুন রূপ দেওয়ার আশ্বাস দেন এবং পুরনিগমের হাত থেকে তা ক্রীড়া দপ্তরের হাতে তুলে দেওয়ার কথা জানান ।

এর পাশাপাশি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের ক্রীড়াদীপ্ত স্পোর্টস মিউজিয়ামকে সাজিয়ে তোলার কথা জানান । নতুন প্রজন্মকে মাঠমুখী হওয়ার বার্তা দেন তিনি ।

ভারতীয় ফুটবলের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব ইস্টবেঙ্গল। ১৯২০ সালে প্রতিষ্ঠিত এই শতাব্দীপ্রাচীন ক্লাব এবার পদার্পণ করল ১০৭তম প্রতিষ্ঠা দিবসে। সেই বিশেষ দিনকে ঘিরে আবেগ আর উচ্ছ্বাসে মেতে উঠলেন শিলিগুড়ির লাল-হলুদ সমর্থকরা ।


শহরের শিলিগুড়ি ইস্টবেঙ্গল ফ্যানস ক্লাব এদিন উদযাপন করল একসঙ্গে দুটি গুরুত্বপূর্ণ মাইলফলক ইস্টবেঙ্গল ক্লাবের ১০৭তম প্রতিষ্ঠা দিবস এবং শিলিগুড়ি ইস্টবেঙ্গল ফ্যানস ক্লাবের ১০তম প্রতিষ্ঠাবার্ষিকী ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *