শিলিগুড়ি , ৩১ জুলাই : শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধাননগর থানার পুলিশ চুরি ও হারিয়ে যাওয়া মোট ৪৫ টি মোবাইল উদ্ধার করে সেগুলি প্রকৃত মালিকদের হাতে তুলে দিল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে , বিভিন্ন সময়ে মোবাইল চুরি বা হারিয়ে যাওয়ার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয় ।
প্রযুক্তিগত তদন্ত ও ধারাবাহিক তৎপরতার মাধ্যমে বিভিন্ন স্থান থেকে ৪৫টি মোবাইল উদ্ধার করতে সক্ষম হয় প্রধাননগর থানার পুলিশ।
প্রয়োজনীয় নথি যাচাই ও পরিচয় নিশ্চিত করার পর উদ্ধার হওয়া মোবাইল গুলি তাদের প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। দীর্ঘদিন পর নিজের মোবাইল ফিরে পেয়ে খুশি সাধারণ মানুষ। পুলিশের এই উদ্যোগের প্রশংসাও করেন তারা।

