কলকাতা , ২৭ জুলাই : বিশ্ব ম্যানগ্রোভ দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গ পর্যটন দপ্তর দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সহযোগিতায় রায়চকের ‘তাজ গঙ্গা কুটির’-এ এক অনুষ্ঠান আয়োজিত হয় । পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, টেকসই পর্যটন এবং অর্থনীতির প্রসারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় |
পর্যটন মন্ত্রী ড.শঙ্কর ঘোষ বলেন , সুন্দরবন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাকৃতিক ঐতিহ্যবাহী স্থান। প্রাকৃতিক কার্বন আধার হিসেবে কাজ করার পাশাপাশি ম্যানগ্রোভ বন ঘূর্ণিঝড়, উপকূলীয় ভাঙন এবং লোনা জলের আগ্রাসী প্রভাব থেকে সুরক্ষা প্রদান করে । এই অঞ্চলে পর্যটন উন্নয়ন হতে হবে ভারসাম্যপূর্ণ ও পরিবেশের ওপর ন্যূনতম প্রভাব বিস্তারকারী | যাতে পরিবেশ সুরক্ষিত থাকে |
মন্ত্রী সুন্দরবনের সামগ্রিক উন্নয়নে একটি পরিকল্পনা প্রস্তাব দেন | শঙ্কর ঘোষ ম্যানগ্রোভ সংরক্ষণের সঙ্গে পর্যটনকে যুক্ত করার একটি নতুন উদ্যোগের কথা ও বলেন |
এই অনুষ্ঠানে পর্যটন প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী, সুন্দরবন বিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর জানা, সাগরের বিধায়ক সুমন্ত মণ্ডল এবং ফলতার বিধায়ক দেবাংশু পান্ডা-সহ বেশ কয়েকজন জনপ্রতিনিধি ও বরিষ্ঠ আইএএস (IAS) আধিকারিকরা উপস্থিত ছিলেন ।
ম্যানগ্রোভ ও পরিবেশ সংরক্ষণে অসাধারণ অবদানের জন্য উমাশঙ্কর মণ্ডল ('ম্যানগ্রোভ ম্যান'), অজন্তা দে, অনিল মিস্ত্রি, ড. অনামিত্র অনুরাগ দণ্ডা এবং 'গ্রিন ব্রিগেড'কে সংবর্ধনা জানানো হয় ।
অনুষ্ঠানের শেষে শংকর ঘোষ জানান , পর্যটন বিভাগ সুন্দরবনকে এমন একটি দিশায় নিয়ে যাবে যাতে বিশ্বের মানচিত্রে আলাদা করে জায়গা করে নিতে পারে |
ঘটনা
রাজ্য
Tourism : সুন্দরবনের সামগ্রিক উন্নয়নে পরিকল্পনা পর্যটন মন্ত্রীর
- by Soumi Chakraborty
- July 27, 2026
- 0 Comments
- Less than a minute
- 45 Views
- 2 hours ago

