July 27, 2026
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ জীবনধারা

Park : সূর্যসেন পার্কের মান উন্নয়ন হতে চলেছে

শিলিগুড়ি , ২৭ জুলাই : শিলিগুড়ি সূর্যসেন পার্কের মান উন্নয়নের জন্য কলকাতা নিকো পার্কের আধিকারিকদের নিয়ে এসে সূর্যসেন পার্ক এবং মহানন্দা নদীর রিভার বেডের পরিদর্শন করলেন শিলিগুড়ি বিধায়ক তথা পর্যটন ও পরিষদীয় মন্ত্রী শংকর ঘোষ।

সোমবার সকালে আধিকারিকদের সঙ্গে নিয়ে পার্ক পরিদর্শন করলেন তিনি | তিনি জানান , পার্কে মনোরঞ্জনের জন্য নতুন বেশ কিছু রাইড আনতে চলেছে সরকার । এছাড়াও মহানন্দা নদীর রিভারবেড শহরের বয়স্ক মানুষের জন্য সাজিয়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে | নিয়ম মেনে নদীর সৌন্দর্যায়ন যতটা সম্ভব ততটা করা হবে বলে জানালেন পর্যটন মন্ত্রী শংকর ঘোষ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *