শিলিগুড়ি , ২৬ জুলাই : শিলিগুড়ির বহু প্রতীক্ষিত বর্ধমান রোড ফ্লাইওভারের উদ্বোধনের প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে । রবিবার শিলিগুড়ি পুলিশ কমিশনার এবং ট্র্যাফিক ডিসিপি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সম্পূর্ণ ফ্লাইওভারটি পরিদর্শন করেন।
পরিদর্শনকালে ফ্লাইওভারের উপর ও আশেপাশে যান চলাচল ব্যবস্থা, নিরাপত্তা ব্যবস্থা এবং যানবাহনের নির্বিঘ্ন চলাচল বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়। কর্মকর্তারা বিভিন্ন স্থান পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় নির্দেশ দেন যাতে উদ্বোধনের পর যান চলাচল নির্বিঘ্নে হতে পারে।
সূত্র অনুযায়ী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সোমবার বর্ধমান রোড ফ্লাইওভারটির উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে । প্রশাসনের পক্ষ থেকে এখনও এ বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি ।
স্থানীয়রাদের আশা , ফ্লাইওভারটি চালু হলে বর্ধমান রোডের দীর্ঘ দিনের যানজট উল্লেখযোগ্যভাবে কমবে এবং শহরের মধ্যে যাতায়াত আগের চেয়ে অনেক বেশি মসৃণ ও দ্রুত হবে ।
ঘটনা
Road : বর্ধমান রোড ফ্লাইওভার উদ্বোধনের অপেক্ষায়
- by Soumi Chakraborty
- July 26, 2026
- 0 Comments
- Less than a minute
- 59 Views
- 2 hours ago

