July 22, 2026
Sevoke Road, Siliguri
Uncategorized

Crime : ডাকাতির ছক বানচাল , গ্রেপ্তার পাঁচ

শিলিগুড়ি , ২২ জুলাই : ডাকাতির ছক বানচাল করল ভক্তিনগর থানার পুলিশ । ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়ার অভিযোগে পাঁচ দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ । ধৃতদের নাম মনজিৎ রায় ,অনিল রায় , সমীর বর্মন ,রনি দাস ও পাপাই রায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে ,গভীর রাতে ভক্তিনগর থানার ওসি উদয় চক্রবর্তীর নেতৃত্বে সাদা পোশাকের পুলিশ গোপন সূত্রে খবর পায় যে,শিলিগুড়ির পি.সি. মিত্তল বাস টার্মিনাস এলাকায় ১০ থেকে ১২ জন দুষ্কৃতী ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছে ।
খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়।পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন দুষ্কৃতী অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে পাঁচ জনকে গ্রেপ্তার করা হয় । ধৃতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহারের জন্য রাখা বিভিন্ন সরঞ্জামও উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে। পলাতক দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে ভক্তিনগর থানার পুলিশ ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *