July 14, 2026
Sevoke Road, Siliguri
ঘটনা

Death : মুন্ডুহীন দেহ উদ্ধার চা বাগান থেকে

শিলিগুড়ি , ১৪ জুলাই : চা বাগানের ভেতরে মুন্ডুহীন দেহ পড়ে থাকতে দেখে শিউরে উঠলেন স্থানীয়রা। মঙ্গলবার সকালে শিলিগুড়ি মহকুমার বাগডোগরা  থানার অন্তর্গত হাঁসখোয়া চা বাগানের ৯ নম্বর সেকশনে এই নৃশংস ঘটনাটি প্রকাশ্যে আসতেই গোটা এলাকায় তীব্র চাঞ্চল্যছড়ায় । খবর পেয়েই দ্রুত বাগডোগরা থানার পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান | 

তবে দেহ উদ্ধার করা সম্ভব হলেও, ওই ব্যক্তির দেহ থেকে কাটা মাথার কোনও খোঁজ পাওয়া যায়নি । বিচ্ছিন্ন মুন্ডুটির সন্ধানে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট থেকে তড়িঘড়ি নিয়ে আসা হয় স্নিফার ডগ । পুলিশ কুকুরটিকে দিয়ে চা বাগানের বিস্তীর্ণ এলাকা ও সংলগ্ন ঝোপঝাড়ে দীর্ঘক্ষণ তল্লাশি চালানো হলেও এখনও পর্যন্ত কাটা মাথার কোনও হদিস মেলেনি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। তবে ওই ব্যক্তির প্যান্টের পকেট তল্লাশি করে একটি ভোটার আইডি কার্ড উদ্ধার করেছেন তদন্তকারীরা।
ওই ভোটার কার্ড অনুযায়ী তার নাম ইমাম । বাবার নাম সানি খুয়া । ঠিকানা পোথিয়া, কিষানগঞ্জ জেলা, বিহার । তবে এই উদ্ধার হওয়া ভোটার কার্ডটি আদতে ওই মৃত ব্যক্তিরই কিনা, তা নিয়ে এখনও নিশ্চিত হতে পারছে না পুলিশ । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *