July 7, 2026
Sevoke Road, Siliguri
অপরাধ

Court : নাবালিকাকে ফুঁসলিয়ে নিয়ে যাওয়ার অভিযোগে গ্রেপ্তার

শিলিগুড়ি , ৭ জুলাই :  এক নাবালিকাকে প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে নিয়ে যাওয়ার অভিযোগে ঝাড়খণ্ডের এক যুবককে গ্রেপ্তার করল শিলিগুড়ি পুলিশ । অভিযুক্ত যুবকের নাম জামিল আশরাফ ।

পুলিশ সূত্রে জানা গেছে , শিলিগুড়ি থানা এলাকার বাসিন্দা ওই নাবালিকা মেয়েটির সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওই যুবকের পরিচয় হয়েছিল । যুবকটি মূলত ঝাড়খণ্ডের বাসিন্দা হলেও বর্তমানে মুম্বাইতে বসবাস করছিল । ওই নাবালিকা রবিবার বিকেলে হাঁটতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিল | সন্ধ্যা পর্যন্ত ফিরে আসেনি । এরপর তার মা শিলিগুড়ি থানায় গিয়ে পুলিশকে একটি মোবাইল নম্বর দেন এবং লিখিত অভিযোগ দায়ের করেন |

নম্বরটি ওই নাবালিকার বোন তার ফোন থেকে সংগ্রহ করেছিল । বিষয়টির গুরুত্ব বিবেচনা করে শিলিগুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রবীর দত্ত ব্যক্তিগতভাবে তদন্ত শুরু করেন । মোবাইল নম্বরের অবস্থান শনাক্ত করে পুলিশ জানতে পারে যে, ওই অভিযুক্ত মুম্বাইগামী একটি ট্রেনে রয়েছে । এরপর তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে পুলিশ—আজিমগঞ্জ রেলওয়ে স্টেশনে জিআরপির সহায়তায় ট্রেন থেকে নাবালিকাকে নিরাপদে উদ্ধার করে এবং অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে ।

সোমবার রাতে ওই নাবালিকাকে ও অভিযুক্তকে শিলিগুড়ি থানায় নিয়ে আসা হয় । মঙ্গলবার অভিযুক্তকে শিলিগুড়ি মহকুমা আদালতে হাজির করা হয় । পুলিশ বিষ তদন্ত করছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *