শিলিগুড়ি , ৬ জুলাই : ভারী বৃষ্টির জেরে রাস্তার ক্ষতি | ধসের কারণে মুং মুং খোলা বাঁশবোটে হয়ে রিম্বিকগামী সড়কে আপাতত যান চলাচল বন্ধ রাখা হয়েছে । প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার স্বার্থে এই রুটে সব ধরনের যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
প্রশাসন জানিয়েছে , পরিস্থিতি স্বাভাবিক হলে এবং রাস্তা মেরামতের কাজ শেষ হওয়ার পর পুনরায় যান চলাচল চালু করা হবে । ততদিন পর্যন্ত ভ্রমণকারী ও স্থানীয় বাসিন্দাদের বিকল্প রাস্তা ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে ।

