May 31, 2026
Sevoke Road, Siliguri
অপরাধ

Temple : কালি মন্দিরে চুরি !

শিলিগুড়ি , ৩১ মে : শিলিগুড়ির লেকটাউন এলাকার মহাশক্তি কালীবাড়িতে দুঃসাহসিক চুরি |শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত এই প্রাচীন ও জনপ্রিয় মন্দিরে চোরের হানায় ক্ষুব্ধ ও উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দারা ।

শনিবার সকালে মন্দিরের পুরোহিত পিন্টু চৌধুরী ও অন্যান্য সেবায়েতরা মন্দিরে এসে দেখেন প্রধান দরজার তালা ভাঙা । এরপর মন্দিরের ভিতরে প্রবেশ করে তারা দেখতে পান,মায়ের মূর্তির অলংকার,পূজার বিভিন্ন সামগ্রী এবং বাসনপত্র সহ প্রায় সমস্ত মূল্যবান জিনিসপত্র উধাও। এমনকি মন্দিরের দানবাক্সও ভেঙে প্রায় ৩০ হাজার টাকা নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা ।

মন্দিরের পুরোহিতের অভিযোগ,চোরেরা মন্দিরের প্রায় কোনও জিনিসই ছেড়ে যায়নি। ঘটনায় এলাকা জুড়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে । তবে মন্দিরে থাকা সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক ও দুস্কৃতিরা নিয়ে চলে যায় দুষ্কৃতীরা |
অন্যদিকে খবর পেয়ে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে । ইতিমধ্যেই দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা চলছে ।

এই ঘটনায় এলাকাবাসীর দাবি,দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে মন্দিরের চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করতে হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *