May 23, 2026
Sevoke Road, Siliguri
অপরাধ

Theft : গৌড়ীয় মঠে চুরির ঘটনায় গ্রেপ্তার তিন , উদ্ধার মূর্তি

শিলিগুড়ি , ২৩ মে : শিলিগুড়ির দেশবন্ধুপাড়া এলাকার শ্রীশ্রী নরোত্তম গৌড়ীয় মঠে চুরির ঘটনায় দ্রুত সাফল্য পেল শিলিগুড়ি থানার পুলিশ। মঠের স্বামী ভক্তি নিলয় জনার্দন গোস্বামী মহারাজ দু’দিন আগে শিলিগুড়ি থানায় অভিযোগ জানান , গত ২১ মে গভীর রাতে কয়েকজন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী মঠে ঢুকে একাধিক গোপালের মূর্তি, বড় পিতলের ঘণ্টা ও অন্যান্য পিতলের সামগ্রী চুরি করে নিয়ে যায় ।

সেই অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট মামলা রুজু করে তদন্ত শুরু করে শিলিগুড়ি থানার পুলিশ। তদন্তে নেমে গতকাল রাতে দক্ষিণ শান্তিনগর এলাকার বাসিন্দা প্রসেনজিৎ সরকারকে গ্রেপ্তার করে । জিজ্ঞাসাবাদে সে জানায়, চুরি হওয়া সামগ্রী সে শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস সংলগ্ন ঢাকেশ্বরী কালী মন্দিরের কাছে বসবাসকারী দিলীপ সরকার ও পিয়াল সরকারের কাছে রয়েছে ।


পরবর্তীতে শিলিগুড়ি থানার এন্টি ক্রাইম উইং এর তদন্তকারী আধিকারিকরা আশিঘর আউটপোস্টের পুলিশের সহায়তায় দিলীপ সরকারের বাড়িতে অভিযান চালিয়ে ২২ টি গোপাল মূর্তি সহ অন্যান্য সামগ্রী উদ্ধার করে। তবে উদ্ধার হওয়া বেশ কিছু সামগ্রী ভাঙা অবস্থায় পাওয়া যায় । এরপর শিলিগুড়ি থানার পুলিশ দিলীপ সরকার ও পিয়াল সরকারকে গ্রেপ্তার করে । ধৃত তিন জনকে আজ শিলিগুড়ি আদালতে পেশকরা হয় ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *