May 21, 2026
Sevoke Road, Siliguri
রাজনীতি

BJP : উত্তরবঙ্গের উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে : রথীন্দ্র বোস

শিলিগুড়ি , ২১ মে : দীর্ঘ রাজনৈতিক যাত্রাপথ পেরিয়ে এবার নতুন দায়িত্বে ‘ঘরের ছেলে’কে পেয়ে উচ্ছ্বাসে ভাসল শিলিগুড়ি বিজেপি শিবির ।

বৃহস্পতিবার শিলিগুড়ির বিজেপির সাংগঠনিক জেলা কার্যালয়ে পৌঁছান রথীন্দ্র বোস | বিধানসভার নব নির্বাচিত স্পিকার উত্তরবঙ্গের উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেন । তাকে একঝলক দেখতে এবং শুভেচ্ছা জানাতে দলীয় কার্যালয়ে ভিড় জমান কর্মী-সমর্থকরা ।

এবারের বিধানসভা নির্বাচনে কোচবিহার দক্ষিণ কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন রথীন্দ্র বোস। নির্বাচনে জয়লাভের পর তাকে বিধানসভার স্পিকার পদে নির্বাচিত করা হয় । গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব পাওয়ার পর এদিন প্রথমবার শিলিগুড়ির দলীয় কার্যালয়ে তার আগমনকে ঘিরে বাড়তি উৎসাহ তৈরি হয় ।


রথীন্দ্র বোসের সঙ্গে শিলিগুড়ির সম্পর্ক অত্যন্ত গভীর । শহর শিলিগুড়িই তার নিজের শহর, এখানেই তার বসবাস। ফলে শহরের এক পরিচিত মুখ রাজ্যের বিধানসভার স্পিকারের আসনে বসায় স্বাভাবিকভাবেই গর্বিত স্থানীয় বিজেপি নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা। তাদের দাবি, শিলিগুড়ির সন্তান রাজ্যের গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে পৌঁছানো শহরের জন্যও এক বিশেষ মুহূর্ত।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রথীন্দ্র বোস বলেন , উত্তরবঙ্গকে আর কোনওভাবে বঞ্চিত রাখা হবে না। রাজ্যের পাশাপাশি উত্তরবঙ্গের উন্নয়নেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে। তিনি বলেন , মানুষের স্বার্থে এবং উত্তরবঙ্গের সার্বিক উন্নয়নের লক্ষ্যে আগামী দিনে বৃহৎ পরিসরে কাজ করা হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *