শিলিগুড়ি , ১৭ এপ্রিল : ভোটের আর মাত্র কয়েক দিন বাকি, নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয় সেই কারণে গোটা রাজ্যের বিভিন্ন শহরেই চলছে নাকা তল্লাশি। আধা সামরিক বাহিনী রাজ্য পুলিশকে সঙ্গে নিয়ে নাকা তল্লাশি চালাচ্ছে নির্বাচন কমিশন । এবার সেই নাকা চেকিংয়ে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে শহর শিলিগুড়িতে ।
গতকাল রাতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার অন্তর্গত শালুগাড়া থেকে চেকপোস্টের দিকে আসা একটি ট্যাক্সি নম্বর গাড়িকে নাকা পয়েন্টে থামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশির সময় গাড়ির পেছনের সিটে থাকা একটি ব্যাগ থেকে নীল রঙের প্লাস্টিকের ভিতরে রাখা ৫০০ টাকার নোটের মোট ১০টি বান্ডিল উদ্ধার করা হয় ।
প্রতিটি বান্ডিলে ছিল ১ লক্ষ টাকা করে। সব মিলিয়ে ১০ লক্ষ টাকা উদ্ধার করে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল, পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।
গাড়িতে থাকা ব্যক্তিকে এই টাকার সঠিক হিসাব দিতে বলা হয় । পাশাপাশি নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাকে নোটিশও দেওয়া হয়েছে ।
যার কাছ থেকে টাকা উদ্ধার হয়েছে, তাকে জেলা শাসকের নেতৃত্বাধীন কমিটির সামনে উপস্থিত হয়ে টাকার উৎস ও ব্যবহার সম্পর্কে ব্যাখ্যা দিতে হবে।
যদি তিনি সঠিক তথ্য দিতে না পারেন, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে ।
অপরাধ
ঘটনা
Vote : নাকা চেকিংয়ে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার , জিজ্ঞাসাবাদ
- by Soumi Chakraborty
- April 17, 2026
- 0 Comments
- Less than a minute
- 580 Views
- 3 months ago

