মালদা , ৯ এপ্রিল : প্রয়াত হলেন মালদহের প্রাক্তন কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী ৷ বঙ্গ রাজনীতিতে ডালু বাবু নামেই খ্যাত ছিলেন তিনি ৷ বুধবার রাতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৷
গণি খান চৌধুরীর সেজ ভাই আবু হাসেম খান চৌধুরী দাদার রাজনৈতিক ঘরানাকেই মালদহে ধরে রেখেছিলেন ৷ মালদহে প্রাক্তন বিধায়ক, সাংসদ ও জেলা কংগ্রেস সভাপতি ছিলেন তিনি । ইউপিএ সরকারের সময় কেন্দ্রীয় মন্ত্রীও হয়েছিলেন আবু হাসেম খান চৌধুরী ৷
শারীরিক অসুস্থতার জন্য গত প্রায় ২০ দিন ধরে কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমের চিকিৎসাধীন ছিলেন প্রবীণ এই কংগ্রেস নেতা। ভোটের আবহে তার মৃত্যুতে শোকের ছায়া মালদহের রাজনৈতিক মহলে ।
১৯৯৬ থেকে ২০০৬ সাল পর্যন্ত মালদহের কালিয়াচকের বিধায়ক ছিলেন আবু হাসেম খান চৌধুরী ৷ এরপর ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত মালদহ দক্ষিণ লোকসভা কেন্দ্রের কংগ্রেস সাংসদ ছিলেন ডালু বাবু৷
২০২৪ সালের লোকসভা নির্বাচনে ওই লোকসভা কেন্দ্র থেকেই জয়ী হন আবু হাসেম খান চৌধুরীর ছেলে ইশা খান চৌধুরী ৷
মালদহ দক্ষিণের সাংসদ ইশা খান চৌধুরী জানিয়েছেন, বুধবার রাত ১০.১০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তার বাবা ৷ আজ বিকেলে কলকাতা থেকে মালদহের কোতোয়ালির বাড়িতে পৌঁছবে আবু হাসেম খান চৌধুরীর মরদেহ ৷ সেখানেই তাকে শেষ শ্রদ্ধা জানাবেন পরিবারের সদস্য এবং অন্যান্যরা ৷
উত্তরবঙ্গ
ঘটনা
Death : গণি খান চৌধুরীর সেজ ভাই আবু হাসেম খান চৌধুরী প্রয়াত
- by Soumi Chakraborty
- April 9, 2026
- 0 Comments
- Less than a minute
- 66 Views
- 5 hours ago

Share This Post:
Related Post
উত্তরবঙ্গ, ঘটনা, মালদা
Train : বন্দে ভারত স্লিপার ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধনে প্রধানমন্ত্রী
January 17, 2026
