শিলিগুড়ি , ২৩ মার্চ : বিজেপি প্রার্থী শংকর ঘোষের কুরুচিকর মন্তব্যের কড়া প্রতিবাদ জানিয়ে সাংবাদিক বৈঠক করল দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস ।
মঙ্গলবার শিলিগুড়ির জেলা দপ্তরে আয়োজিত এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা তৃণমূলের মুখপাত্র বেদব্রত দত্ত , সুপ্রকাশ রায় এবং সুস্মিতা বসু মৈত্র।
এদিন মুখপাত্র বেদব্রত দত্ত অভিযোগ করেন, ভোট প্রচারের সময় শিলিগুড়ি বিধানসভার বিজেপি প্রার্থী শংকর ঘোষ তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা শহরের বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব গৌতম দেবের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে ও অপমানজনক মন্তব্য করছেন, যা সম্পূর্ণ নিন্দনীয়।
তিনি বলেন, “একজন প্রবীণ ও অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে এ ধরনের অশালীন মন্তব্য অত্যন্ত দুঃখজনক । এর সঠিক জবাব সাধারণ মানুষ ভোটের মাধ্যমে দেবেন।”
একই সঙ্গে তিনি গৌতম দেবের দীর্ঘ রাজনৈতিক জীবনে শিলিগুড়ি শহরের উন্নয়নে তার অবদান ও বিভিন্ন উন্নয়নমূলক কাজের বিস্তারিত তুলে ধরেন।
তৃণমূল নেতৃত্বের দাবি, নেতিবাচক প্রচারের বদলে উন্নয়নের ভিত্তিতেই মানুষের সমর্থন পাবে তাদের প্রার্থী।
রাজনীতি
Politics : শংকর ঘোষের কুরুচিকর মন্তব্যের প্রতিবাদ তৃণমূলের
- by Soumi Chakraborty
- March 23, 2026
- 0 Comments
- Less than a minute
- 97 Views
- 4 hours ago

