February 24, 2026
Sevoke Road, Siliguri
ঘটনা

Fire : আগুনে পুড়ল বাজেয়াপ্ত করা মোটরসাইকেল

শিলিগুড়ি , ২৪ ফেব্রুয়ারী : আগুনে পুড়ল বাজেয়াপ্ত করা মোটরসাইকেল । নকশালবাড়ি থানা চত্বরে আগুন । মূহুর্তে আগুন ছড়িয়ে পড়তেই আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় । থানার পেছনে বাজেয়াপ্ত করা একাধিক মোটর সাইকেলে আগুন ছড়িয়ে পড়তেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় । 

আগুন নিয়ন্ত্রণে আনতে হাত বাড়ান পুলিশ আধিকারিক ও স্থানীয়রাও । পরে নকশালবাড়ি দমকলের একটি ইঞ্জিন আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ।

আগুনের জেরে একাধিক বাজেয়াপ্ত মোটর সাইকেল পুড়ে ছাই হয়ে যায় । ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । তবে কীভাবে আগুন লাগলো তার তদন্তে নেমেছে নকশালবাড়ি থানার পুলিশ । থানার দু'পাশে স্কুল ও হাসপাতাল থাকায় বড়সড় ঘটনা থেকে রেহাই পেল ওই এলাকা |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *