শিলিগুড়ি , ২৩ ফেব্রুয়ারী : পুলিশের অভিযানে মাদক সহ গ্রেপ্তার | সাফল্য খালপাড়া ফাঁড়ি পুলিশের ।
সোমবার শিলিগুড়ির বর্ধমান রোডে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ | ওই অভিযানে মহম্মদ বিট্টু নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ । তার কাছ থেকে প্রায় ৩৭০ গ্রাম মাদক বাজেয়াপ্ত করে পুলিশ |
পুলিশ সূত্রে জানা যায় ধৃত যুবক ডাঙ্গিপাড়ার বাসিন্দা । তার কাছ থেকে উদ্ধার হয় ৩৭০ গ্রাম ব্রাউন সুগার । যার আনুমানিক বাজার মূল্য প্রায় কয়েক লক্ষ টাকা । হাত বদলের আগে ধৃতকে গ্রেপ্তার করা হয় |পুলিশ মঙ্গলবার শিলিগুড়ি মহকুমা আদালতে তাকে পেশ করে ।
অপরাধ
Drug : পুলিশের অভিযানে মাদক সহ গ্রেপ্তার
- by Soumi Chakraborty
- February 23, 2026
- 0 Comments
- Less than a minute
- 38 Views
- 3 hours ago

