শিলিগুড়ি , ১৭ ফেব্রুয়ারী : সিকিম মহানন্দা এক্সপ্রেসের নতুন স্টপেজ পেল নকশালবাড়ি । মঙ্গলবার থেকে আলিপুরদুয়ার দিল্লিগামী সিকিম মহানন্দা এক্সপ্রেস ট্রেন ২ মিনিটের জন্য দাঁড়াবে নকশালবাড়ি রেল স্টেশনে ।
এদিন সবুজ পতাকা দেখিয়ে এই নতুন স্টপেজের উদ্বোধন করেন সাংসদ রাজু বিস্তা । উপস্থিত ছিলেন রেলের অন্য আধিকারিকরা । পরে বাগডোগরা হয়ে নকশালবাড়িতে ট্রেন দাঁড়াতেই উচ্ছাসে মেতে ওঠেন দর্শকরা ।
এই নতুন স্টপেজ নকশালবাড়ির উন্নয়নকে আরও ত্বরান্বিত করবে বলে আশা প্রকাশ করেন সাংসদ । এছাড়াও পড়ুয়া থেকে পর্যটক ও চিকিৎসা করতে যাওয়া মানুষজনের ক্ষেত্রে লাভ হবে বলে জানান রাজু বিস্তা।
এনিয়ে এই স্টেশনে মোট ৯ টি ট্রেন দাঁড়াবে । আগামীতে রাজধানী এক্সপ্রেসেরও স্টপেজ পাবে নকশালবাড়ি বলে আশ্বাস সাংসদের ।

