শিলিগুড়ি , ২১ ফেব্রুয়ারী : ফ্লিপকার্টের একটি গোডাউন থেকে লক্ষাধিক টাকার মোবাইল চুরির ঘটনায় দ্রুত সাফল্য পেল পুলিশ। গোডাউনেরই দুই ডেলিভারি বয়কে গ্রেপ্তার করেছে পুলিশ | চুরি যাওয়া ১৫টি মোবাইল উদ্ধার করেছে প্রধান নগর থানা ।
শনিবার সাংবাদিক বৈঠক করে একথা জানান , আইসি বাসুদেব সরকার । ১৭ ফেব্রুয়ারি গভীর রাতে গোডাউনে ঢুকে মোবাইলগুলি চুরি করা হয়। ঘটনার পরই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্তে নামে পুলিশ ।
সূত্র ধরে ১৮ ফেব্রুয়ারি গ্রেপ্তার করা হয় ওই দুই অভিযুক্তকে । ধৃতদের নাম সুমিত চৌধুরি (২২) এবং রোহিত কুমার মাহাতো (২১)। পুলিশ জানিয়েছে, দু'জনেই ওই গোডাউনের ডেলিভারি বয় হিসেবে কাজ করতেন ।
উদ্ধার হওয়া মোবাইলগুলির আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ লক্ষ টাকা বলে জানা গিয়েছে । ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয় । ঘটনার পেছনে আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ ।
অপরাধ
Police : লক্ষাধিক টাকার মোবাইল চুরির অভিযোগে গ্রেপ্তার দুই
- by Soumi Chakraborty
- February 21, 2026
- 0 Comments
- Less than a minute
- 65 Views
- 4 hours ago

