Khabar Samay Bangla Blog অপরাধ Police : যুবককে মারধরের অভিযোগে গ্রেপ্তার দুই
অপরাধ

Police : যুবককে মারধরের অভিযোগে গ্রেপ্তার দুই

শিলিগুড়ি , ৬ এপ্রিল : বচসা থেকে বিবাদের সূত্রপাত | যুবককে মারধরের অভিযোগে গ্রেপ্তার দুই | 

শিলিগুড়ির ভক্তিনগর থানা এলাকায় একটি সামান্য বচসা বড় ধরনের বিবাদে পরিণত হয় । মারধরের অভিযোগে পুলিশ দুই যুবককে গ্রেপ্তার করে । ধৃত অভিযুক্তদের নাম রোহিত দাস ও তমাল ধর ।

পুলিশ সূত্রে জানা গেছে , অভিযুক্ত ও ভুক্তভোগী পরস্পরের পরিচিত । মঙ্গলবার রাতে তারা পিসি মিত্তাল বাস টার্মিনালের কাছে একসঙ্গে বসে গল্প করছিলেন । কোনো একটা বিষয় নিয়ে তর্কাতর্কি শুরু হয়, যা দ্রুতই মারপিটের রূপ নেয় ।

অভিযোগ করা হয়েছে যে, এরপর অভিযুক্ত দু'জন ওই যুবককে নির্মমভাবে মারধর করে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version