Khabar Samay Bangla Blog জীবনধারা Camp : প্রতিবন্ধী শংসাপত্র প্রদান শিবির
জীবনধারা

Camp : প্রতিবন্ধী শংসাপত্র প্রদান শিবির

শিলিগুড়ি , ১৪ মার্চ : শিলিগুড়ি পুরনিগমের পক্ষ থেকে প্রতিবন্ধী শংসাপত্র প্রদান শিবিরের আয়োজন করা হল শিলিগুড়ি বাঘাযতীন পার্কে ।

আজ মেয়র গৌতম দেব এবং ডেপুটি মেয়র রঞ্জন সরকার এই শিবিরের উদ্বোধন করেন । শিলিগুড়ি পুরনিগমের পক্ষ থেকে প্রতিবন্ধী শংসাপত্র না পেলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া প্রতিবন্ধীদের জন্য মাসিক যে মানবিক ভাতা দেওয়া হয় তা পাওয়া যায় না ।


তাই শহরের যে সমস্ত প্রতিবন্ধীরা এখনও পর্যন্ত প্রতিবন্ধী শংসাপত্র পায়নি তাদের জন্য শিলিগুড়ি বাঘাযতীন পার্কের এই প্রতিবন্ধী শংসাপত্র প্রদান ক্যাম্পের আয়োজন করা হয় পুরনিগমের পক্ষ থেকে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version