Khabar Samay Bangla Blog অপরাধ Crime : পাচারের আগে মহিষ সহ গ্রেফতার পাঁচ
অপরাধ

Crime : পাচারের আগে মহিষ সহ গ্রেফতার পাঁচ

শিলিগুড়ি , ১৮ ফেব্রুয়ারী : পাচারের আগে মহিষ সহ গ্রেফতার পাঁচ পাচারকারী |

লাইভস্টক ছাড়া অবাধে ট্রাকে করে পাচার হচ্ছিল মহিষ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে এনজেপি থানার পুলিশ অভিযান চালিয়ে মহিষ সহ পাঁচ জনকে করে গ্রেফতার করে।

গত মঙ্গলবার এনজেপি থানার সাদা পোশাকের পুলিশের কাছে খবর ছিল যে বিহার থেকে একটি দশ চাকার ট্রাক করে কিছু মহিষ অবৈধ-ভাবে পাচার হচ্ছে অসমে । সেই মত মঙ্গলবার রাত্রে ফুলবাড়িতে নাকা চেকিং শুরু করে পুলিশ । সেখানেই আটক করা হয় ওই ট্রাকটিকে ।

ট্রাকে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ৩৬ টি মহিষ যার মধ্যে শাবক ছিল ১৮ টি । ধৃতরা হল মহম্মদ ফজরুল হক , মহম্মদ আলী , শাহ আলম , জাভেদ আলি ও আহার আলী । এদের সকলের বাড়ি বিহারে বলে জানাগেছে । মহিষগুলিকে ফুলবাড়ীর খোয়ারে রাখা হয়। অন্যদিকে ধৃত পাচারকারীদের বুধবার জলপাইগুড়ি আদালতে পেশ করা হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version