Khabar Samay Bangla Blog উত্তরবঙ্গ Election : রাম নবমী উপলক্ষে শহরে বাড়তি সতর্কতা
উত্তরবঙ্গ ঘটনা

Election : রাম নবমী উপলক্ষে শহরে বাড়তি সতর্কতা

শিলিগুড়ি , ২৬ মার্চ : রাম নবমী উপলক্ষে শহরে বাড়তি সতর্কতা অবলম্বন করছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট । উৎসবকে কেন্দ্র করে যাতে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেই লক্ষ্যেই বৃহস্পতিবার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করলেন পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা ।


এদিন তিনি প্রধান নগর , দার্জিলিং মোড় , ঝংকার মোড় , মাটিগাড়ার ঠক্কর ব্রিজ , শিলিগুড়ি থানার অন্তর্গত এনটিএস মোড় এবং ভক্তিনগর থানার বিভিন্ন এলাকা ঘুরে দেখেন । তার সঙ্গে উপস্থিত ছিলেন একাধিক এসিপি , বিভিন্ন থানার আইসি এবং ট্রাফিক বিভাগের আধিকারিকরা। পরিদর্শনের সময় তিনি সংশ্লিষ্ট থানার আধিকারিকদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় নির্দেশ দেন।


পুলিশ সূত্রে জানা গিয়েছে , রাম নবমী উপলক্ষে শহরে ভিড় বাড়ার সম্ভাবনা রয়েছে । সেই কারণে আগাম নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে । কোথাও যাতে কোন অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় , সেদিকে কড়া নজর রাখা হচ্ছে ।


পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা জানান , আগামীকাল রাম নবমী উপলক্ষে শহরের বিভিন্ন এলাকায় বাড়তি ভিড় হবে । সেই কারণে তারা আগেই সমস্ত নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখছেন । তাদের লক্ষ্য সম্পূর্ণ শান্তিপূর্ণ নির্বাচন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version