শিলিগুড়ি , ২ মে : ভোটগ্রহণ পর্ব শেষের পর স্ট্রং রুমের নিরাপত্তা ও পরিস্থিতি খতিয়ে দেখতে শিলিগুড়িতে পরিদর্শনে গেলেন কংগ্রেস প্রার্থীরা। শনিবার সকালে শিলিগুড়ি কলেজে অবস্থিত স্ট্রং রুম পরিদর্শন করেন তারা।
এদিন উপস্থিত ছিলেন শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের প্রার্থী অলোক ধারা , মাটিগাড়া-নকশালবাড়ি কেন্দ্রের প্রার্থী অমিতাভ সরকার এবং ফাঁসিদেওয়া কেন্দ্রের প্রার্থী নবনীতা তির্কি ।
প্রার্থীরা স্ট্রং রুমের নিরাপত্তা ব্যবস্থা , সিসিটিভি নজরদারি ও কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন খতিয়ে দেখেন । নির্বাচন পরবর্তী এই পর্যায়ে ভোট যন্ত্রের সুরক্ষা নিশ্চিত করতে কমিশনের নির্দেশ মেনে নিয়মিত পর্যবেক্ষণের ওপর জোর দেন তারা।
কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে , স্বচ্ছ ও নিরপেক্ষ গণনা প্রক্রিয়া নিশ্চিত করতে এই ধরনের পরিদর্শন অত্যন্ত গুরুত্বপূর্ণ ।
