Khabar Samay Bangla Blog রাজনীতি Election : তরাই স্কুলের মাঠের বেহাল পরিস্থিতি নিয়ে সরব হলেন শরদিন্দু
রাজনীতি

Election : তরাই স্কুলের মাঠের বেহাল পরিস্থিতি নিয়ে সরব হলেন শরদিন্দু

শিলিগুড়ি , ৭ এপ্রিল : ভোট প্রচারে এসে বাম প্রার্থী মাঠের বেহাল পরিস্থিতির কথা দেখে ও শুনে স্তম্ভিত | বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ জানাবেন তিনি ।


তৃণমূল কংগ্রেসের শিলিগুড়ির প্রার্থী গৌতম দেবের সমর্থনে ভোট প্রচারে এসেছিলেন অভিষেক বন্দোপাধ্যায় । তরাই তারাপদ স্কুলের মাঠে করা সভাকে ঘিরেই তৈরি হয়েছে মত বিরোধ ।তরাই স্কুল মাঠে সকালে ভোট প্রচারে এসে সিপিআইএম প্রার্থী শরদিন্দু চক্রবর্তী সাধারণ মানুষের হতাশার কথা শুনে হতবাক হয়ে যান ।

শরদিন্দু বাবু বলেন সরকারি স্কুলে কিভাবে তৃণমূল প্রার্থীর বড় ব্যানার লাগানো হয়েছে তা নিয়ে প্রশ্ন তোলেন । তিনি সংবাদ মাধ‍্যমকে জানান শহরে খেলার মাঠের অভাব | তার ওপর ভোট প্রচারের নামে মাঠের দফারফা ।

মূল মঞ্চের পেছনে মাঠের মাঝে বড় বড় দুটি গর্ত করে অস্থায়ী টয়লেট তৈরি করা হয়েছে | তার ওপর সারা মাঠ ধরে বড় বড় গর্ত করে খুঁটি পোতা হয়েছিল । এটি কি তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি প্রশ্ন তোলেন তিনি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version