Khabar Samay Bangla Blog উত্তরবঙ্গ দার্জিলিং Hill : দার্জিলিং যেতে দিতে হচ্ছে না টোল
ঘটনা দার্জিলিং

Hill : দার্জিলিং যেতে দিতে হচ্ছে না টোল

শিলিগুড়ি , ৭ এপ্রিল : দার্জিলিং যেতে দিতে হচ্ছে না টোল । শিলিগুড়ি থেকে রোহিনি হয়ে দার্জিলিং যাবার পথে টোল দিতে হতো জিটিএকে ।
দুই চাকা চার চাকা বা যে কোন যানবাহন চলাচলের জন্য দিতে হতো টোল । রাজ্যে পালা বদল হতেই টোল ফ্রি ।


রোহিণীর ওই টোল প্লাজার সামনে দাঁড়িয়ে বিজেপির পতাকা হাতে নিয়ে পাহাড়ে যাওয়া এবং পাহাড় থেকে নামা সমস্ত যানবাহনের টোল মুকুব করে দিল জি এন এল এফ এর কর্মী সমর্থকরা।


রোহিনীর টোল আপাতত উঠে যাওয়ায় খুশি গাড়ির চালকরা । তাদের অভিযোগ রোহিনী থেকে দার্জিলিং যাবার রাস্তা সংস্কারের কাজ তেমনভাবে হত না রাস্তা খারাপ তবুও দিতে হচ্ছিল টোল ।

রাজ্যে পরিবর্তনের পর দার্জিলিং জেলার পাহাড়ে যাওয়ার রোহিনী টোল গেটে টোল নেওয়া এখন বন্ধ করলো জিএন এল এফ । এখন থেকে পাহাড়ে যেতে হলে দিতে হচ্ছে না টোল ।‌ জিএনএলএফ ঘোষণা করে দিল পাহাড়ে যাওয়া আসায় টোল ফ্রী ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version