শিলিগুড়ি, ৩০ মার্চ : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দার্জিলিং জেলার পাঁচটি আসনের জন্য চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস । জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে , ইতিমধ্যেই নির্বাচন কমিটি অনুমোদিত এই তালিকা প্রকাশ করা হয়েছে ।
এই প্রেক্ষিতে প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিতে সোমবার সকালে এক সাংবাদিক বৈঠক আয়োজিত করে দার্জিলিং জেলা কংগ্রেস দলীয় কার্যালয় বিধান ভবনে । এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস নেতৃত্ব এবং প্রার্থীরা ।
জেলা কংগ্রেস সভাপতি সুবিন ভৌমিক জানান , আসন্ন নির্বাচনে কংগ্রেস শক্ত অবস্থান নিয়ে লড়াইয়ে নামছে এবং প্রতিটি আসনেই জয়ের ব্যাপারে তারা আশাবাদী। তিনি বলেন , মানুষের আস্থা ও সমর্থন নিয়েই তারা এই নির্বাচনে অংশ নিচ্ছেন |
এদিনের বৈঠকে প্রার্থীদের রাজনৈতিক অভিজ্ঞতা , নির্বাচনী ইস্যু এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়েও বিস্তারিত আলোচনা করা হয় । সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন দলের নেতারা ।
আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে বিভিন্ন দল প্রচারে জোর দিয়েছে | তারই মধ্যে কংগ্রেসের এই একক লড়াই নতুন করে রাজনৈতিক সমীকরণে প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে ।
