Khabar Samay Bangla Blog রাজনীতি Siliguri : শহরবাসী ন্যূনতম পরিষেবা পাচ্ছে না অভিযোগ বিরোধী দলনেতার
রাজনীতি

Siliguri : শহরবাসী ন্যূনতম পরিষেবা পাচ্ছে না অভিযোগ বিরোধী দলনেতার

শিলিগুড়ি , ৫ ফেব্রুয়ারী : শিলিগুড়ির সাধারণ মানুষ ন্যূনতম পরিষেবা পাচ্ছেন না এই অভিযোগ তুলে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন বিরোধী দলনেতা অমিত জৈন । বুধবার সাংবাদিক বৈঠক করে তিনি জানান , ঘণ্টার পর ঘণ্টা এমনকি মাসের পর মাস লাইনে দাঁড়িয়েও জন্ম মৃত্যু শংসাপত্র সহ একাধিক গুরুত্বপূর্ণ নথির কাজ সম্পন্ন হচ্ছে না ।

অমিত জৈনের অভিযোগ , মেয়র রাস্তা ও পাড়ার কাজ নিয়েই ব্যস্ত , অথচ নাগরিক পরিষেবা কার্যত অচল হয়ে পড়েছে । তিনি বলেন , “জন্ম-মৃত্যু শংসাপত্রের মতো জরুরি নথি হাতে না পেয়ে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বারবার পুরনিগমে এসে বসেও কাজ হচ্ছে না।” একাধিক অভিযোগ তুলে ধরে তিনি পুরনিগমের প্রশাসনিক ব্যর্থতার কথাও উল্লেখ করেন।

এদিকে এই অভিযোগের পাল্টা জবাবে ডেপুটি মেয়র রঞ্জন সরকার বলেন , পুরনিগমের পরিষেবা স্বাভাবিকভাবেই চলছে । পাশাপাশি তিনি বিরোধী দলনেতাকে কটাক্ষ করে বলেন , “বাংলাটা ভালো করে শিখে নিলে হয়তো বিষয়টা পরিষ্কার হবে।”

অন্যদিকে পুরনিগমে জন্ম-মৃত্যু শংসাপত্র ডিজিটাল করাতে আসা সাধারণ নাগরিক স্বপ্ন ডোম জানান , “আজ তিন দিন ধরে লাইনে দাঁড়িয়ে থেকেও ফিরে যাচ্ছি । কাজ হচ্ছে না।” যদিও ডেপুটি মেয়রের দাবি অনুযায়ী পরিষেবা স্বাভাবিক রয়েছে বলেই জানান তিনি।

পুরনিগমের পরিষেবা নিয়ে এই টানাপোড়েনে শাসক ও বিরোধীর বাগযুদ্ধ তুঙ্গে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version