February 9, 2026
Sevoke Road, Siliguri
অপরাধ

Crime : লক্ষাধিক টাকার বিদেশী সিগারেট সহ গ্রেপ্তার দুই


শিলিগুড়ি , ৯ ফেব্রুয়ারী : লক্ষাধিক টাকার বিদেশী সিগারেট সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল বাগডোগরা থানার অ্যান্টি ক্রাইম উইং এর পুলিশ । এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ালো বাগডোগরার কাছে জংলি বাবা মন্দির মোড়ের ২ নম্বর এশিয়ান হাইওয়েতে ।

আজ গোপন সূত্রে খবর পেয়ে বাগডোগরা থানার অ্যান্টি ক্রাইম উইং এর পুলিশ নির্দিষ্ট স্থানে ওত পেতে থাকে। সেই সময় অসম নম্বরের একটি ট্রাককে থামিয়ে তল্লাশি চালায় পুলিশ । ট্রাকটি মনিপুর থেকে বিহারের দিকে যাচ্ছিল বলে প্রাথমিকভাবে মনে করা হয় । তল্লাশিতে ট্রাক থেকে প্রায় ১৫ লক্ষ টাকার বিদেশী সিগারেট বাজেয়াপ্ত করে পুলিশ ।

এগুলি কোনোটির বৈধ-নথি ছিল না । পাচারের অভিযোগে ট্রাকের চালক অসমের বরপেটার ৩৪ বছর বয়স্ক চুমির আলী এবং সহকারী চালক মইনুদ্দীনকে গ্রেপ্তার করা হয়েছে । ধৃতদের মঙ্গলবার শিলিগুড়ি আদালতে তোলা হবে । সিগারেটগুলি , বাজেয়াপ্ত করার পাশাপাশি ট্রাকটি আটক করেছে পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *