Khabar Samay Bangla Blog অপরাধ Police : বিঘার পর বিঘা জমির গাঁজা গাছ কেটে ভস্মীভূত করল পুলিশ বাহিনী
অপরাধ

Police : বিঘার পর বিঘা জমির গাঁজা গাছ কেটে ভস্মীভূত করল পুলিশ বাহিনী

ধূপগুড়ি , ৪ ফেব্রুয়ারী : ধূপগুড়িতে পুলিশের অভিযান | বিঘার পর বিঘা জমির গাঁজা গাছ কেটে ভস্মীভূত করল বিশাল বাহিনী |

মাদক বিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেল ধূপগুড়ি থানার পুলিশ । গোপন সূত্রে খবর পেয়ে বুধবার ধূপগুড়ি থানার আইসি অনিন্দ্য ভট্টাচার্য ও ডাউকিমারি ফাঁড়ির ওসি রমেন লস্করের নেতৃত্বে এক বিশাল পুলিশ বাহিনী পূর্ব ডাউকিমারি ও মধ্য খট্টিমারি এলাকায় ঝটিকা অভিযান চালায়।

পুলিশ সূত্রে জানা গেছে , ওই এলাকায় দীর্ঘ দিন ধরে নিজেদের জমিতেই অবৈধভাবে গাঁজার চাষ করছিলেন কয়েকজন অসাধু ব্যক্তি । এদিন অভিযানে নেমে পুলিশ প্রায় ৭০টি পূর্ণবয়স্ক গাঁজা গাছ কেটে ফেলে এবং ঘটনাস্থলেই সেগুলি আগুনে পুড়িয়ে নষ্ট করে দেওয়া হয়। পুলিশের উপস্থিতি টের পেয়েই অভিযুক্ত জমির মালিক এলাকা ছেড়ে চম্পট দেয় । তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ।

এখানেই নয় এরপর সোজা সেখান থেকে গোটা পুলিশ বাহিনীর পৌঁছে যায় ঝার আলতা ২ নং গ্রাম পঞ্চায়েতের কালার খাস এলাকায় । সেখানেও অবৈধভাবে চাষ করা গাঁজা গাছ কেটে ফেলা হয় পুলিশের তরফে ।

এদিন গ্রামে পুলিশের এই বিশাল বাহিনী দেখে সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্য ছড়ায় । তবে পুলিশের এই সক্রিয় ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। গ্রামবাসীদের মতে, পুলিশের এই কড়া পদক্ষেপ এলাকায় অপরাধমূলক কাজ রুখতে এবং আইনের প্রতি শ্রদ্ধা বজায় রাখতে সাহায্য করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version