Khabar Samay Bangla Blog অপরাধ Police : পুরনো বিবাদের জের , কাঁচের বোতল দিয়ে আঘাত যুবককে
অপরাধ ঘটনা

Police : পুরনো বিবাদের জের , কাঁচের বোতল দিয়ে আঘাত যুবককে

শিলিগুড়ি , ৪ এপ্রিল : পুরনো বিবাদের জেরে ভাঙা কাঁচের বোতল দিয়ে এক যুবককে আঘাত করার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ির ৩৪ নম্বর ওয়ার্ডের শহীদ কলোনি এলাকায়। আহত যুবকের নাম বিদ্যুৎ দে , তিনি স্থানীয় বাসিন্দা।

পরিবারের অভিযোগ , অভিযুক্ত যুবক তিলশঙ্কর মুখিয়ে দীর্ঘদিন ধরেই বিনা কারণে তাদের বাড়ির মহিলাদের উদ্দেশে কটূক্তি করে আসছিল । শুক্রবার সকাল থেকেই ফের কটূক্তি শুরু করে অভিযুক্ত । সন্ধ্যায় কাজ থেকে ফিরে বিদ্যুৎ দে প্রতিবাদ জানালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে । অভিযোগ , সেই সময় তিলশঙ্কর একটি কাঁচের বোতল ভেঙে বিদ্যুতের উপর হামলা চালায় ।

গুরুতর জখম অবস্থায় বিদ্যুৎ দে কে দ্রুত একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয় । বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন ।

ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহত যুবকের স্ত্রী ও মা জানান , এর আগেও অভিযুক্ত একাধিকবার তাদের ওপর হামলার চেষ্টা করেছে এবং গোটা পাড়ার মানুষ তাকে ভয় পান। বিদ্যুতের মায়ের অভিযোগ , আগেও পুলিশের কাছে অভিযোগ জানানো হলেও তিলশঙ্কর ছাড়া পেয়ে যায়।

এই ঘটনার পর বিদ্যুতের পরিবার সঠিক তদন্ত ও অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিনা তা স্পষ্ট করেনি পুলিশ |

ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ও আতঙ্কের পরিবেশ রয়েছে |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version