শিলিগুড়ি , ১৬ জুন : রাজস্থানের স্কলারশিপের টাকা দুর্নীতি মামলার যোগসূত্র শিলিগুড়িতে । রাজস্থান পুলিশের হাতে শিলিগুড়ি থাকে গ্রেপ্তার এক ।
রাজস্থানের ১৫ টি জেলায় ভিন্ন ভিন্ন কেস হয় ছাত্রছাত্রীদের স্কলারশিপের টাকা একাউন্টে না ঢোকার । নড়েচড়ে বসে রাজস্থান প্রশাসন । শুরু হয় তদন্ত । রাজস্থানের সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট তদন্ত নেমে জানতে পারে রাজস্থান সরকারের পক্ষ থেকে ছাত্র- ছাত্রীদের জন্য দেওয়া স্কলারশিপে টাকা তাদের অ্যাকাউন্টে না ঢুকে ঢুকছিল বহু ভিন্ন অ্যাকাউন্টে ।
সেই সমস্ত অ্যাকাউন্টগুলি তদন্ত করে রাজস্থান সাইবার ক্রাইম পুলিশ দেখতে পায় শিলিগুড়ির একটি অ্যাকাউন্টে বহুবার স্কলারশিপ এর প্রায় লক্ষ লক্ষ টাকা ঢুকেছে । সেই তথ্যের ভিত্তিতেই গতকাল মাটিগাড়া থানা পুলিশের সহযোগিতায় মাটিগাড়া থানা এলাকায় অভিযান চালায় রাজস্থান পুলিশের একটি টিম ।
ঘটনায় গ্রেপ্তার করা হয় বাবুল হক নামক এক ব্যাক্তিকে । ধৃতকে আজ মহকুমা আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে নেয় রাজস্থান পুলিশ । পাশাপাশি এই গোটা চক্রের পেছনে কে বা কারা জড়িত রয়েছে সে বিষয়ে শুরু হয়েছে তদন্ত ।
