শিলিগুড়ি , ১০ ফেব্রুয়ারী : প্রায় ১ কোটি ২৩ লক্ষ ৬৪ হাজার টাকা খরচ করে মোট পাঁচটি গাড়ির পথ চলা শুরু হল পুরনিগমের তরফে ।
বহুদিন ধরেই দেখা যাচ্ছিল শিলিগুড়ি পুরনিগমের কোন গাড়ি রাস্তায় কোথাও ব্রেক ডাউন হলে অসুবিধায় পড়তে হত পুরকর্মীদের | সেই জন্য একটি রিকভারি ভ্যান ক্রয় করা হল শিলিগুড়ি পুরনিগমের পক্ষ থেকে । এখন থেকে শিলিগুড়ি পুরনিগমের কোন গাড়ি রাস্তায় কোথাও ব্রেক ডাউন হলে সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে যাবে এই রিকভারি ভ্যানটি ।
পাশাপাশি শিলিগুড়ি পুরনিগম এলাকায় অধিক উচ্চতা সম্পন্ন বৈদ্যুতিক বাতি খারাপ হয়ে গেলে সেটি মেরামত করতে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল পুর কর্মীদের এবং বহুদিন ধরে খারাপ হয়ে পড়ে থাকছিল সেই সমস্ত বাতিগুলি । তাই একটি হাইড্রোলিক ইলেকট্রিক লাডার ভ্যান ও ক্রয় করা হয়েছে শিলিগুড়ি পুরনিগমের পক্ষ থেকে ।
পাশাপাশি শিলিগুড়ি পুরনিগম এলাকায় কোথাও কোন পাবলিক মিটিং থেকে শুরু করে কোন সরকারি অনুষ্ঠান হলে সেখানে শৌচালয়ের ব্যবস্থা না থাকলে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল সাধারণ মানুষকে । তাই সাধারণ মানুষের এই অসুবিধার কথা মাথায় রেখে একটি মোবাইল টয়লেট ভ্যান ক্রয় করা হয়েছে শিলিগুড়ি পুরনিগমের পক্ষ থেকে ।
যে ভ্যানটিতে সৌরশক্তির মাধ্যমে বিদ্যুৎ ও জলের ব্যবস্থা রয়েছে । দুজন মহিলা ও তিনজন পুরুষ অর্থাৎ পাঁচ জন মানুষ এই টয়লেট ভ্যানটি ব্যবহার করতে পারবেন ।
এছাড়া আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের মাধ্যমে শিলিগুড়ি পুরনিগমের ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের মানুষের দাবিতে সেই দুটি ওয়ার্ড এর জন্য দুটি অ্যাম্বুলেন্স পরিষেবা ও আজ থেকে শুরু করা হল শিলিগুড়ি পুরনিগমের পক্ষ থেকে ।
আজ শিলিগুড়ি পুরনিগমের মেয়র এবং ডেপুটি মেয়র সবুজ পতাকা দেখিয়ে এই পাঁচটি গাড়ির পথ চলার সূচনা করেন ।
