Khabar Samay Bangla Blog অপরাধ Missing : কাউন্সিলর শ্রাবণী দত্তের তরুনি মেয়েকে অপহরণ , গ্রেপ্তার এক
অপরাধ ঘটনা

Missing : কাউন্সিলর শ্রাবণী দত্তের তরুনি মেয়েকে অপহরণ , গ্রেপ্তার এক

শিলিগুড়ি , ১৩ ফেব্রুয়ারী : ফের শিরোনামে ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবণী দত্ত | এবার তার মেয়েকে অপহরণ | নিখোঁজ তরুণী মেয়েকে পরিবার ফিরে পেল সাত দিন পর |
টানা এক সপ্তাহ তদন্তের পর অপহরণকারীকে গ্রেপ্তার করল পানিট্যাংকি আউটপোস্টের পুলিশ । সূত্রের খবর এই ঘটনার পিছনে প্রেম ঘটিত বিষয় জড়িয়ে আছে |


প্রায় সাতদিন আগে শিলিগুড়ি পুরনিগমের ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবণী দত্তের তরুণী মেয়ে নিখোঁজ হয়ে যায় ।
অনেক খোঁজাখুঁজির পরেও তার খোঁজ পায়নি পরিবার।

পানিটাংকি আউটপোস্টের পুলিশের দ্বারস্থ হন শিলিগুড়ি পুরনিগমের ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবণী দত্ত এবং তার স্বামী । পানিটাংকি আউটপোস্টে তাদের কন্যার নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের হয়।

কাউন্সিলরের তরুণী মেয়ের মোবাইল ট্র্যাক করার পাশাপাশি বিভিন্ন সূত্র কে কাজে লাগিয়ে তাকে উদ্ধারের চেষ্টা শুরু করে পানিট্যাংকি আউটপোস্টের তদন্তকারী অফিসাররা ।

তদন্তে উঠে আসে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য ।
তবে মেয়ে নিখোঁজের পর থেকে মুখে কুলুপ এঁটেছিলেন তৃণমূল নেত্রী কাউন্সিলর শ্রাবণী দত্ত ।

অবশেষে স্বস্তি মেলে শুক্রবার সকালে। শিলিগুড়ি শহরের ভক্তিনগর থানা এলাকা থেকেই শ্রাবণী দত্তের তরুণী মেয়ে এবং তাকে অপহরণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করলো পানিট্যাংকি আউটপোস্টের পুলিশ ।

অভিযুক্ত অপহরণকারী যুবকের নাম সুশান্ত সাহা। সে বিবাহিত এবং তার সন্তান ও ।
আজ অভিযুক্তকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয় | পাশাপাশি তৃণমূলের কাউন্সিলরের মেয়েকেও উদ্ধার করে আদালতে তোলা হয় ।

সূত্রের খবর এই ঘটনার পিছনে প্রেম ঘটিত বিষয় জড়িয়ে আছে | ঘটনার তদন্ত করছে পানিটাংকি ফাঁড়ির পুলিশ ।

সূত্র অনুযায়ী এও জানা যাচ্ছে যে অভিযুক্ত সুশান্ত সাহা এর স্ত্রী শম্পা সাহা ও তার স্বামীর বিরুদ্ধে ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন | যে বিয়ের পর থেকে তার স্বামী সুশান্ত সাহা তাকে মারধর করছিল | এমনকি তার স্বামীর বিবাহ বহির্ভূত একাধিক সম্পর্ক ও রয়েছে | যা নিয়ে প্রতিবাদ করলে তার ওপর অত্যাচার করা হত |
যদিও এ ব্যাপারে আমরা কাউন্সিলর এবং অভিযুক্তএর স্ত্রীর সঙ্গে ফোনে যোগাযোগ করেছিলাম তারা কেউই আমাদের প্রশ্নের জবাব দেননি |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version