শিলিগুড়ি , ১৬ সেপ্টেম্বর : ভক্তিনগর থানা এলাকার অন্তর্গত সালুগাড়া মহানন্দা নদী ঘাটে বুধবার ভোররাতে পুলিশ অভিযান চালিয়ে তিনটি ট্রাককে বাজেয়াপ্ত করেছে |
ভোরবেলায় গোপন সূত্রে খবর আসে ট্রাক্টরের মাধ্যমে মহানন্দা নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন ও পাচার করা হচ্ছে | এরপর পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী অভিযান চালায় | পুলিশের দলকে দেখেই ঘটনাস্থলে থাকা ট্রাক্টর চালক এবং কথিত খনন মাফিয়ারা তাদের গাড়ি ফেলে পালিয়ে যায় । যদিও পুলিশের দল ঘটনাস্থল থেকে তিনটি ট্রাক্টর বাজেয়াপ্ত করতে সক্ষম হয়।
বাজেয়াপ্ত সমস্ত গাড়ি ভক্তিনগর থানায় নিয়ে আসা হয় এবং সেগুলির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে । পুলিশ আধিকারিকদের মতে , ঘটনার তদন্ত চলছে এবং পলাতক ট্রাক্টর চালক ও গাড়ির মালিকদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে ।
অবৈধ খনন কার্যকলাপে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আগামীতেও লাগাতার অভিযান চালানো হবে বলে জানিয়েছে পুলিশ | ।
