Khabar Samay Bangla Blog জীবনধারা Hindi : হিন্দি ভাষার ব্যবহারিক প্রয়োগ নিয়ে কর্মশালা
জীবনধারা

Hindi : হিন্দি ভাষার ব্যবহারিক প্রয়োগ নিয়ে কর্মশালা

শিলিগুড়ি , ১৪ সেপ্টেম্বর : হিন্দি ভাষার ব্যবহারিক প্রয়োগ , যোগাযোগ দক্ষতা এবং ভাষা ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে শিলিগুড়িতে আয়োজিত হল ‘প্রয়োজনমূলক হিন্দি কর্মশালা ’।

শিলিগুড়ির আঞ্চলিক হোমিওপ্যাথি গবেষণা সংস্থার উদ্যোগে এই কর্মশালা আয়োজিত হয় । কেন্দ্রীয় হোমিওপ্যাথি গবেষণা পরিষদ , নয়াদিল্লি এবং আয়ুষ মন্ত্রক , ভারত সরকারের অধীনস্থ আঞ্চলিক হোমিওপ্যাথি গবেষণা সংস্থা , শিলিগুড়ির উদ্যোগে আয়োজিত এই কর্মশালা শুরু হয় । অনুষ্ঠানে ভাষা ও যোগাযোগের ক্ষেত্রে হিন্দির প্রয়োজনীয়তা এবং দৈনন্দিন ও কর্মক্ষেত্রে হিন্দি ভাষার সঠিক ব্যবহারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় ।

এদিনের অনুষ্ঠানে প্রতিষ্ঠানের আধিকারিক , কর্মী সহ বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন । তাদের উপস্থিতিতে কর্মশালাটি আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে । ভাষা শেখার পাশাপাশি হিন্দিকে আরও সহজ ও কার্যকরভাবে ব্যবহারের বিষয়ে অংশগ্রহণকারীদের বিভিন্ন পরামর্শ দেওয়া হয় ।


শুধু আলোচনা নয় , কর্মশালাকে আকর্ষণীয় করে তুলতে এদিন একাধিক প্রতিযোগিতামূলক কর্মসূচিরও আয়োজন করা হয় । অংশগ্রহণকারীদের সক্রিয় অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । এর মাধ্যমে হিন্দি ভাষার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি সৃজনশীলতা ও যোগাযোগ দক্ষতা বৃদ্ধিরও চেষ্টা করা হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version