শিলিগুড়ি , ৭ অগাষ্ট : প্রায় আড়াই বছর পর অনুষ্ঠিত হল শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের (এসজেডিএ) বোর্ড বৈঠক । বৈঠকে শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রায় ১০০ কোটি টাকার পরিকাঠামো উন্নয়ন প্রকল্প গ্রহণের সিদ্ধান্ত হয়েছে ।
রাস্তা , ড্রেনেজ , পানীয় জল , শ্মশান ও আধুনিক আলোকসজ্জার কাজ বর্ষা শেষেই শুরু করার পরিকল্পনা রয়েছে ।
পাশাপাশি পুরনো এসজেডিএ মার্কেট সংস্কার , নতুন বাণিজ্যিক কমপ্লেক্স , মাটিগাড়া পরিবহন নগরীর বাস টার্মিনাস এবং এসজেডিএ-র পরিধি বাড়ানোর বিষয়েও সিদ্ধান্ত হয়েছে ।
গত ১৫ বছরের আয়-ব্যয়ের হিসাব খতিয়ে দেখতে স্পেশাল অডিটের পাশাপাশি প্রায় ২০০ কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগ তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে । দুর্নীতির ক্ষেত্রে কোনও আপস করা হবে না বলে জানিয়েছেন পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ ।
