Khabar Samay Bangla Blog ঘটনা Demand : নাগরিক পরিষেবায় অনিয়মের অভিযোগ
ঘটনা রাজনীতি

Demand : নাগরিক পরিষেবায় অনিয়মের অভিযোগ

শিলিগুড়ি , ৬ অগাষ্ট : সাধারণ মানুষকে লাগাতার হয়রানি , নাগরিক পরিষেবার ক্ষেত্রে অনিয়ম , প্রশাসনিক জটিলতা এবং দীর্ঘদিনের দুর্ভোগের প্রতিবাদে বস্তি উন্নয়ন সমিতি বৃহস্পতিবার শিলিগুড়ি পুরনিগমের ৫ নম্বর বোরো অফিসের সামনে একটি বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে ।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে , এলাকার সাধারণ মানুষ প্রতিনিয়ত বিভিন্ন নাগরিক পরিষেবা পেতে নানান সমস্যার সম্মুখীন হচ্ছেন । পানীয় জল , নিকাশি, রাস্তা , পরিচ্ছন্নতা , নথিপত্র সংক্রান্ত পরিষেবা সহ একাধিক বিষয়ে বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন ধরেই উপেক্ষিত হচ্ছে । বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় আন্দোলনের পথেই হাঁটার সিদ্ধান্ত নিয়েছে বস্তি উন্নয়ন সমিতি।

এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের ন্যায্য দাবি প্রশাসনের কাছে তুলে ধরা হয় এবং দ্রুত সমস্যার সমাধানের দাবি জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version