শিলিগুড়ি , ২০ জুলাই : বস্তি উচ্ছেদের প্রতিবাদে লড়াইয়ে বামেরা | রেলের বিঞ্জপ্তির প্রতিবাদে পূর্ণবাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ নয়। উচ্ছেদের বিরুদ্ধে রেলের IW অফিসে ঘেরাও অভিযান সিপিআইএম এর ।
রাজ্যে বিজেপি সরকার আসন জমাতেই দীর্ঘ বছর ধরে রেলের জমিতে বসবাস গরীব মানুষকে উচ্ছেদ করবার পরিকল্পনা নিয়েছে এমন অভিযোগ এনে সিপিআইএম এর সকল সংগঠন একত্রে রাস্তায় নামে । তার প্রতিবাদে সোমবার টিকিয়া পাড়ার মাঠ থেকে গরীব খেটে খাওয়া মহিলা পুরুষ মিছিলে পা মিলিয়ে উত্তর পূর্ব সীমান্তের বিভাগীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান ও ডেপুটেশন প্রদান করেন।
জমায়েতে অংশ নেয় শরদিন্দু চক্রবর্তী ,তুফান ডট্টাচার্য ,সৌরভ সরকার , সঞ্জীব সরকার সহ সিপিআইএম এর জেলার নেতৃত্ব । সঞ্জীব সরকার এক বক্তব্যে জানান এই গরীব মানুষ গুলো দীর্ঘ কয়েক যুগ থেকে বসবাস করছেন রেলের জমির ওপর । তাদের স্থানীয় পূর্ণবাসন না দিয়ে কিভাবে উচ্ছেদ করছেন। বিজেপি এই নীতির বিরুদ্ধে তাদের প্রতিবাদ । আগামীতে লাগাতার রাস্তায় থাকবেন তারা |
