Khabar Samay Bangla Blog উত্তরবঙ্গ Football : আমাদের দেশ খেলতে না পারার জন্য দায়ী সিস্টেম : বাইচুং ভুটিয়া
উত্তরবঙ্গ খেলা ঘটনা

Football : আমাদের দেশ খেলতে না পারার জন্য দায়ী সিস্টেম : বাইচুং ভুটিয়া

শিলিগুড়ি , ২৩ জুলাই : বিশ্বকাপ ফুটবল ছোট দেশ গুলো খেললেও ভারত এখনও পারল না । তার জন্য পুরো সিস্টেমকে দায়ী করলেন ভারতীয় ফুটবলের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া । বৃহস্পতিবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গনে সুব্রত কাপের সূচনা করতে এসে একথা বলেন তিনি। তার কথায় স্থানীয় ক্রীড়া সংস্থা গুলোকে ঢেলে সাজাতে হবে ।

ভারতকে বিশ্বকাপ খেলতে হলে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। মূলত একটানা ৮- ৯মাস ধরে নার্সারি লিগ চালাতে হবে। তাদের নিয়ে প্রতি জেলায় লীগ করতে হবে। ১২ বছরের বাচ্চাদের নিয়ে প্রতিযোগিতা মূলক খেলা বেশি খেলাতে হবে । প্রতিটি জেলা ক্রীড়া সংস্থায় প্রচুর ব্যক্তি পদ আঁকড়ে পড়ে থাকলেও খেলায় মন দিচ্ছেনা। তাতেই খেলোয়াড় উঠে আসছে না বলে আক্ষেপ বাইচুং এর ।

বাইচুং বলেন, “খেলোয়াড় উঠে আসে জেলা থেকেই। ফেডারেশন কিন্তু খেলোয়াড় তৈরি করেনা । তাই জেলা ক্রীড়া সংস্থা গুলোকে এগিয়ে আসতে হবে। নইলে কিন্তু খেলোয়াড় উঠে আসা কঠিন। আর পরিকাঠামো উন্নয়নে জোর দিতে হবে। এছাড়া রাজ্যের নতুন ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা হলে তাকেও তিনি এই নার্সারি লিগ করা নিয়ে প্রস্তাব দিতে চান তা স্পষ্ট জানান ।

এছাড়া তিনি আরও বলেন , “আইএসএলে যে ভারতীয় বংশোদ্ভূত খেলোয়াড়কে খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাকে ভারতীয় হিসেবে বিবেচনা করলে ক্লাবগুলো উপকৃত হবে।” এছাড়া সুব্রত কাপ নিয়ে তিনি স্মৃতিচারণ করেন । এই প্রতিযোগিতা খেলেই তিনি প্রতিষ্ঠিত হয়েছিলেন। তাই এই খেলাকে আরও গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে মন্তব্যকরলেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version