Khabar Samay Bangla Blog উত্তরবঙ্গ Traffic : চালকদের মধ্যে সচেতনতা বাড়াতে উদ্যোগ
উত্তরবঙ্গ ঘটনা

Traffic : চালকদের মধ্যে সচেতনতা বাড়াতে উদ্যোগ

শিলিগুড়ি , ২৪ জুলাই : পথ দুর্ঘটনা রুখতে , চালকদের মধ্যে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে ভারত পেট্রোলিয়ামের ট্যাংকার চালকদের নিয়ে বিশেষ পথ নিরাপত্তা সচেতনতা শিবিরের আয়োজন করল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের নিউ জলপাইগুড়ি ট্র্যাফিক গার্ড । 

শুক্রবার এনজেপিতে অবস্থিত ভারত পেট্রোলিয়ামের ডিপো চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিসিপি (ট্র্যাফিক) কাজী শামসুদ্দিন আহমেদ,এডিসিপি (ট্র্যাফিক) পূর্ণিমা শেরপা, এসিপি চন্দন দাস,এনজেপি ট্র্যাফিক গার্ডের ওসি-সহ অন্যান্য পুলিশ আধিকারিক সহ ভারত পেট্রোলিয়ামের কর্তৃপক্ষ ।
অনুষ্ঠানের শুরুতে ভারত পেট্রোলিয়ামের পক্ষ থেকে ট্র্যাফিক পুলিশের আধিকারিকদের ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানানো হয় । সচেতনতামূলক শিবিরে ট্যাংকার চালকদের নিরাপদে গাড়ি চালানো,ট্র্যাফিক আইন মেনে চলা,অতিরিক্ত গতিতে গাড়ি না চালানো,মদ্যপ অবস্থায় গাড়ি না চালানো সহ সড়ক দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় সতর্কতা সম্পর্কে বিস্তারিতভাবে জানানো হয়। পাশাপাশি দেশে পথ দুর্ঘটনায় মৃত্যুর উদ্বেগজনক পরিসংখ্যান তুলে ধরে নিরাপদ ড্রাইভিংয়ের গুরুত্ব ব্যাখ্যা করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডিসিপি (ট্র্যাফিক) কাজী শামসুদ্দিন আহমেদ বলেন,"চালকদের মধ্যে পথ নিরাপত্তা সম্পর্কে সচেতনতা গড়ে তোলা অত্যন্ত জরুরি। প্রত্যেক চালক যদি ট্র্যাফিক আইন মেনে চলেন ও দায়িত্বশীলভাবে গাড়ি চালান,তাহলে অনেক দুর্ঘটনাই এড়ানো সম্ভব।"তিনি সকলকে ট্র্যাফিক নিয়ম মেনে চলার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version