শিলিগুড়ি,৫ এপ্রিল : গোপন সূত্রের খবরের ভিত্তিতে সাফল্য বনদপ্তরের । শনিবার গভীর রাতে শিলিগুড়ির মাটিগাড়া মোড় সংলগ্ন এলাকায়, এশিয়ান হাইওয়ে ১০-এ অভিযান চালিয়ে এক ব্যক্তিকে পূর্ণাঙ্গ চিতাবাঘের চামড়া সহ গ্রেপ্তার করা হয় ।
বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, দার্জিলিং ওয়াইল্ডলাইফ ডিভিশনের শুকনা রেঞ্জের রেঞ্জ অফিসার দীপক রসাইলির নেতৃত্বে রাত প্রায় ১০টা ৪৫ মিনিট নাগাদ এই অভিযান চালানো হয়। ধৃত ব্যক্তি শিলিগুড়ির বাসিন্দা ।
প্রাথমিক অনুমান , উদ্ধার হওয়া বন্যপ্রাণীর চামড়াটি নেপালে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল । এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে । ধৃতকে আজ কার্শিয়াং আদালতে পেশ করে বনদপ্তর । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।