Khabar Samay Bangla Blog অপরাধ Drug : ব্রাউন সুগার সহ দুই মহিলা গ্রেপ্তার
অপরাধ

Drug : ব্রাউন সুগার সহ দুই মহিলা গ্রেপ্তার

শিলিগুড়ি , ২১ অগাষ্ট : শিলিগুড়িতে প্রায় এক কেজি ব্রাউন সুগার উদ্ধার , গ্রেপ্তার দুই মহিলা।
শিলিগুড়িতে SOG এবং শিলিগুড়ি পুলিশের বড় সাফল্য । মাদকবিরোধী অভিযানে নেমে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের আসিঘর ফাঁড়ির পুলিশ ও এসওজি প্রায় এক কেজি ব্রাউন সুগার বাজেয়াপ্ত করেছে ।

উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় এক কোটি টাকা বলে SOG এবং আশিঘড় ফাঁড়ির পুলিশ সূত্রে জানা গিয়েছে ।

পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে মাদক পাচারের খবর পেয়ে আজ সকালে শিলিগুড়ি ইস্টার্ন বাইপাসের থারুঘাটি ব্রিজ সংলগ্ন জঙ্গল এলাকায় অভিযান চালায় SOG এবং আশিঘর ফাঁড়ির পুলিশ । সেখানেই মাদক বিক্রির উদ্দেশ্যে আসা দুই মহিলাকে আটক করে তল্লাশি চালান পুলিশকর্মীরা । তল্লাশিতে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার হয় ।

ধৃত দুই মহিলার মধ্যে একজনের বাড়ি মালদার কালিয়াচক এলাকায় এবং আরেক জনের বাড়ি নকশালবাড়ি এলাকায়। ধৃতদের মধ্যে একজনের নাম জুলেখা খাতুন অপরজনের নাম সুপ্রভা চক্রবর্তী।


প্রাথমিকভাবে স্পেশাল অপারেশন গ্রুপএবং আশিঘর ফাঁড়ির পুলিশের অনুমান, শিলিগুড়িতে মাদক কারবারের উদ্দেশ্যেই ওই দুই মহিলা সেখানে এসেছিল। তবে তাদের সঙ্গে এই কারবারে আরও কেউ জড়িত রয়েছে কিনা কিংবা এর আগে তারা মাদক পাচারের সঙ্গে যুক্ত ছিলেন কিনা , তা খতিয়ে দেখছে পুলিশ।

উদ্ধার হওয়া মাদকের উৎস এবং গন্তব্য সম্পর্কেও তদন্ত শুরু করেছে ভক্তিনগর থানার আসিঘর ফাঁড়ির পুলিশ । এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত রয়েছে , তাদের সন্ধানেও তদন্ত চালানো হচ্ছে ।
ধৃত দুই মহিলাকে আজ জলপাইগুড়ি আদালতে পেশ করা হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version