April 8, 2026
Sevoke Road, Siliguri
অপরাধ

Drug : বিপুল পরিমাণ ব্রাউন সুগার সহ গ্রেপ্তার

শিলিগুড়ি , ৮ এপ্রিল : প্রায় ৬০০ গ্রাম ব্রাউন সুগার সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এসওজি এবং এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ ।

গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিলিগুড়ি ৩২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত তিনবাত্তি মোড় এলাকা থেকে প্রায় ৬০০ গ্রাম সুগার সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল শিলিগুড়ি পুলিশের এস ও জি এবং এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ । পুলিশ সূত্রে জানা গিয়েছে তিনবাত্তি মোড়ের কাছে বাস স্টপে পিঠে ব্যাগ নিয়ে দীর্ঘক্ষণ এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকতে দেখে এলাকার মানুষের সন্দেহ হয় ।

খবর দেওয়া হয় পুলিশের কাছে । পুলিশ এসে জিজ্ঞাসাবাদ করে সে ব্যক্তির কাছ থেকে ৬০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে । যার বাজার মূল্য প্রায় ছয় লক্ষ টাকা । ধৃত ব্যক্তির নাম শাহজাহান সরকার , বাড়ি কুমারগঞ্জ এর মোহনাতে ।

তিনবাত্তি মোড়ে হাত বদলের উদ্দেশ্যে দাঁড়িয়েছিল অভিযুক্ত । তাকে বুধবার জলপাইগুড়ি আদালতে পেশ করা হয় । ঘটনার তদন্ত করছে পুলিশ |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *